দশেরা উপলক্ষে আরএসএসের সদর দফতর নাগপুরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় । এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আরএসএস প্রধান মোহন ভাগবত গণতন্ত্রের শবক শেখালেন শাসক দল ও বিরোধীদের ।  তিনি বলেন , ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবাই মিলে মিশে শান্তিপূর্ণ ভাবে থাকার নামই হল গণতন্ত্র। গণতন্ত্রের ধারণা ভারতে আসার আগে থেকেই এখানে সেই রীতি চলে আসছে।
একই সঙ্গে দশেরা অনুষ্ঠানে গণতান্ত্রিক দেশে মানুষের বাক স্বাধীনতার কথা স্মরণ করিয়ে দিয়ে সংঘ প্রধান বলেন, আরএসএস কর্মীরা সীমা মেনেই কাজ করে থাকে । সম্প্রতি জয় শ্রীরাম ধ্বনি দিয়ে গণপিটুনি বন্ধ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ প্রার্থণা করেছিলেন দেশের ৫০ বিশিষ্ট ব্যক্তি । তাঁদের বিরুদ্ধেই দেশদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছে । তা নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে বির্তক । আর এই বিতর্কে বেশ খানিকটা অস্বস্তি শাসক দল বিজেপি এবং আরএসএস । আজ সংঘ প্রধানের ভাষণে বিষয়টি চলে আসে ।
তিনি সরাসরি এই প্রসঙ্গ উত্থাপন না করলেও ঘুরিয়ে বলেন, গণতন্ত্রে কারও সীমা লঙ্ঘন করা উচিত নয়। ভিন্ন মত যতই থাক, যতই প্ররোচনা থাক, সমাজের উচিত গণতন্ত্রের পরিসরের মধ্যে থেকেই তার সমাধান করা। আরএসএস-এর স্বেচ্ছাসেবক তথা স্বয়ংসেবকরা সেই সংস্কারে দিক্ষীত বলেও তিনি মন্তব্য করেন । গণতন্ত্রে কারও সীমা লঙ্ঘন করা উচিত নয়। ভিন্ন মত যতই থাক, যতই প্ররোচনা থাক, সমাজের উচিত গণতন্ত্রের পরিসরের মধ্যে থেকেই তার সমাধান করা : মোহন ভাগবত


Find out more: