শ্যুটিং সেটে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বলিউডের অভিনেত্রী। সবসময় টিভির ধারাবাহিক চলচ্চিত্রের জন্য ব্যস্ত অভিনেত্রী। প্রতিদিনই ক্যামেরার সামনে দাঁড়াতে হয়। তেমনি শুটিং করছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। সে অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা জানান, অভিনেত্রী হৃদরোগে আক্রান্ত।
জানা গেছে জনপ্রিয় অভিনেত্রী নাম গেহানা বশিস্ট। হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের মালাডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। আপাতত ভেন্টিলেশনে রাখা হয়েছে। জানা গেছে, টানা ৪৮ ঘণ্টা ধরে শুটিং করছিলেন গেহানা। একটি ওয়েব সিরিজের শুটিং ছিল। শুটিংয়ের মাঝেই মাথা ঘুরে পড়ে যান তিনি। অসুস্থ অবস্থায় তড়িঘড়ি করে তাকে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন তিনি এখন স্থিতিশীল অবস্থায় রয়েছেন।
click and follow Indiaherald WhatsApp channel