বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে।

অন্যদিকে, কঙ্গনা রানাউতকে একা করে দিন। সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দিন কঙ্গনার সঙ্গে। কঙ্গনার সঙ্গে যোগাযোগ রাখা হলে তাঁর প্রতিবেশীদের ঘর ভেঙে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হচ্ছে। এবার এমনই অভিযোগ করলেন বলিউড কুইন। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ফের টুইট করেন কঙ্গনা। যেখানে তিনি বলেন, বিএমসি যেন তাঁর প্রতিবেশীদের বাড়ি ভেঙে না দেয়। মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে তাঁরা মুখ খুলতে পারবেন না। তাই তাঁদের বাড়িঘর যেন ভেঙে দেওয়া না হয় বলে আবেদন করেন বলিউড অভিনেত্রী। কঙ্গনার সঙ্গে যাতে যোগাযোগ রাখা না হয়, তার জন্য অভিনেত্রীর প্রতিবেশীদের ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন কঙ্গনা। 

Find out more: