অন্যদিকে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় তদন্ত করতে এবার অভিনেতার বাগান বাড়িতে তল্লাসি চালাল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। প্রয়াত অভিনেতার বাগান বাড়িথেকে উদ্ধার করা হয় হুক্কা, অ্যাশট্রে, বিভিন্ন ধরনের ওষুধ-সহ আরও অনেক কিছু। জি নিউজের খবর অনুযায়ী, সম্প্রতি সুশান্তের পাবনা লেকের বাগান বাড়িতে তল্লাসি চালান নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা। পানবা লেকের ওই বাগান বাড়িতে রিয়া চক্রবর্তী, সৌভিক চক্রবর্তী এবং তাঁদের বন্ধুদের নিয়ে প্রায়শই পার্টি করতেন সুশান্ত। রিয়া, সৌভিকের পাশাপাশি সুশান্তের বাগান বাড়ির পার্টিতে হাজির হতেন বলিউডের বেশ কিছু তারকাও। পাওয়া যাচ্ছে এমন খবর। সুশান্ত, রিয়া, সৌভিকদের পাশাপাশি পাবনার ওই বাগান বাড়িতে হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা, সিদ্ধার্থ পিটানিদেরও নিত্য যাতায়াত ছিল বলে খবর। প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুর সঙ্গে মাদকের কী সম্পর্ক, সে বিষয়ে তল্লাসি চালাতেই পাবনা লেকের ওই বাগান বাড়িতে হাজির হন এনসিবির অফিসাররা।
click and follow Indiaherald WhatsApp channel