১৯৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ট্রেন্ট বোল্টের প্রথম ওভার মেডেন। ৭ রানে বোল্টের শিকার শুভমন গিল। আর এক ওপেনার সুনীল নারিনও (৯) দ্রুত সাজঘরে ফিরলেন। শুভমন আউট হতে ব্যাট করতে নামেন অধিনায়ক দীনেশ কার্তিক। ১৯৬ রানের টার্গেট তাড়া করতে নেমে রাসেল, মরগ্যানের মতো টি-টোয়েন্টি স্পেশালিস্ট থাকতে কেন যে কার্তিক তিন নম্বরে ব্যাট করতে এলেন সেটা অবশ্য নাইট থিঙ্কট্যাঙ্কের ভাবনার বিষয়। ২৩ বলে ৩০ রান করলেন কার্তিক। ১৮ বলে ২৪ রান করলেন নীতিশ রানা। ইয়ন মরগ্যান-আন্দ্রে রাসেল জুটির ওপর ভরসা করে হয়তো কেকেআর সমর্থকরা আশায় বুক বাঁধতে শুরু করেছিলেন। ঠিক সেই সময় রাসেলকে ক্লিন বোল্ড করে প্যাভিলিয়নের পথ দেখালেন জশপ্রীত বুমরাহ। ১১ বলে ১১ রান করলেন রাসেল। দুটো চার মারলেন, কিন্তু কোনও ছক্কা হাঁকাতে পারেননি এদিন। যা একেবারেই দ্রে রাসের সঙ্গে বেমানান। একই ওভারে ১৬ রানে মরগ্যানকে ফেরালেন বুমরাহ। আর তাতেই রোহিতের দলের জয় প্রায় নিশ্চিত হয়ে যায়।
click and follow Indiaherald WhatsApp channel