বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে।  

অন্যদিকে, প্রতিদিন সংবাদপত্রের খবর অনুযায়ী, মঙ্গলবার বৃহন্মুম্বই পুরনিগম বনাম কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) মামলায়  খানিকটা হলেও ব্যাকফুটে যেতে হল শিব সেনা (Shiv Sena) নেতা সঞ্জয় রাউতকে (Sanjay Raut)। আদালতের বিচারপতি এস জে কাঠাওয়ালা (SJ Kathawalla) এবং আর আই চাগলার (RI Chagla) ডিভিশন বেঞ্চের ভর্ৎসনা শুনতে হল প্রবীণ শিব সেনা নেতাকে। কঙ্গনার বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছিলেন রাউত। কোনও পরিস্থিতিতেই এমন ভাষা ব্যবহার করা যায় না। স্পষ্ট জানিয়ে দিলেন বম্বে হাই কোর্টের দুই বিচারপতি। 

Find out more: