বুধবার রাতে গ্রেফতার হন ‘বাহুবলি’র অভিনেতা মধুপ্রকাশ। তাঁর বিরুধ্যে অভিযোগ তিনি নাকি স্ত্রী ভারতীকে আত্মহত্যায় প্ররোচনা দিতেন। ভারতীর বাবা অভিযোগ জানিয়েছেন যে তিনি স্ত্রীকে পনের জন্য মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতেন।মঙ্গলবার নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ভারতী।
প্রথমদিকে অনুমান করা হয়েছিল যে স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এমন ঘটনা। কিন্তু পরে ভারতীর বাবা অভিযোগ জানালে তাঁকে গ্রেফতার করা হয়।
এক পুলিশ অফিসার জানিয়েছেন “ভারতীর বাবা জানিয়েছেন, মাঝে মাঝেই তাঁকে পণের জন্য শারীরিক এবং মানসিক ভাবে অত্যাচার করতেন মধু। মঙ্গলবার খবরটা পাওয়ার পরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। এবং দেহ ও ময়নাতদন্তের জন্য নিয়ে যাই। মধুর বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে। সেই অনুযায়ী বৃহস্পতিবার মধু কে আদালতে তোলা হবে।”
অভিনেতার বক্তব্য ঐদিন তাঁর স্ত্রী তাঁকে আত্মহত্যার হুমকি দিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেন, কিন্তু তিনি কথা রাখতে পারেননি।ওই দিনই সকাল ১০ টা নাগাদ শ্যুটিংয়ের জন্য বেরিয়ে যান তিনি।ওই দিন সন্ধে সাড়ে সাতটা নাগাদ জিম থেকে বাড়ি ফিরে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখেন।
বহু দক্ষিণী ছবিতে অভিনয় করেছে তিনি। পাশাপাশি এসএস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী’-তেও একটি ছোট চরিত্রে অভিনয় করেছেন মধু প্রকাশ। ২০১৫ সালে ভারতীর সাথে দাম্পত্য জীবন শুরু করেন তিনি ।
click and follow Indiaherald WhatsApp channel